ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৮ মে, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কম ১৯ টাকা ৫০ পয়সা বা ৮.৪৯ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ২১০ টাকা ১০ পয়সা। আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেডের দর ১১ টাকা ১০ পয়সা বা ৭.০৮ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের শেয়ার ৯০ পয়সা বা ৬.০৪ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লুজার তালিকায় রয়েছে- হাইডেলবার্গ সিমেন্ট, মাইডাস ফাইন্যান্স, আমরা টেকনোলজিস, একমি ল্যাবরোটরিজ, ইউনিলিভার কনজিউমার, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments