ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল সোমবার (১৮ মে) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
এদিকে বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে অনুরোধ করা হয়েছে। এজন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি অবহিত করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


























Recent Comments