ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৩ মার্চ, ২০২৫ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৩৩ কোটি ৬৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ফু-ওয়াং ফুডের ৭ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং এইচ.আর টেক্সটাইলের ৬ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকায় শীর্ষ স্থানে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- লাভেলো, জেমিনি সি ফুড, শাইনপুকুর সিরামিক, রবি, ইন্ট্রাকো, ন্যাশনাল পলিমার এবং আলহাজ টেক্সটাইল মিলস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments