ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে বেক্সিমেকা ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সোমবার কোম্পানিটি মোট ৪৫ লাখ ১৯ হাজার শেয়ার হাতবদল করেছে এবং ৫৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ৪৮ লাখ ১৬ হাজার ৭৮৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৯২ লাখ টাকা।
গ্লোবাল ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫৬ লাখ ৯৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৬ কোটি ৯৩ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো, রিপাবলিক ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, পিপলস ইন্স্যুরেন্স ও এডিএন টেলিকম লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments