ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির দুইজন অন্যতম পরিচালক প্রচারিত ঘোষণা অনুসারে শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির পরিচালক স্যামুয়েল এস চৌধুরী ১০ মার্চ, ২০২৫ তারিখে প্রচারিত ঘোষণা অনুসারে কোম্পানির ১৫ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
অপর পরিচালক মিসেস রত্না পাত্র ১২ মার্চ, ২০২৫ তারিখে প্রচারিত ঘোষণা অনুসারে কোম্পানির ১৫ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
উল্লেখ, এই দুই পরিচালক ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে কোম্পানির উল্লেখিত পরিমান শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments