ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে । কোম্পানিগুলো হলো- আফতাব অটোমোইলস, নাভানা সিএনজি ও ফনিক্স ফাইন্যান্স লিমিটেড। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে ওই তিন কোম্পানির স্টক ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরে আফতাব অটোমোইলস ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে, এর মধ্যে ৫ শতাংশ স্টক। নাভানা সিএনজি ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে, এর মধ্যে ৫ শতাংশ স্টক।এবং ফনিক্স ফাইন্যান্স ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments