ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২৭ বছরের গৌরবময় পথ পরিক্রমা শেষে ২৮ বছরে পদার্পণ করল শরীয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.। এ উপলক্ষ্যে ০৩ জুন ২০২৬ তারিখে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ডিভিশন সমূহের প্রধানগণ স্বশরীরে এবং সকল শাখাপ্রধানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনলাইনে অংশগ্রহণ করেন। সভাপতি তার বক্তব্যে যথাযথভাবে শরীয়াহ অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার আহবান জানান এবং পেশাদারিত্ব ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে ব্যাংকের উন্নয়নে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments