বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিস্নোটেক্স গ্রুপকে এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
spot_img
spot_img

স্নোটেক্স গ্রুপকে এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্নোটেক্স গ্রুপের ২০ হাজারেরও বেশি কর্মীকে এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের এক্সক্লুসিভ সুযোগ-সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির অধীনে স্নোটেক্স গ্রুপের কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের সাথে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি- কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন-সুবিধা, ডিপিএস ও এফডিসহ ব্যাংকটির এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের বিস্তৃত ও বিশেষায়িত সকল সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।

ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং স্নোটেক্স গ্রুপের গ্রুপ অপারেশন ডিরেক্টর মোশাররফ হোসেন সম্প্রতি এই চুক্তিতে স্বাক্ষর করেন।

স্নোটেক্স একটি স্বনামধন্য বাংলাদেশি পোশাক প্রস্তুতকারক কোম্পানি, যারা যুক্তরাষ্ট্র, ক্যানাডা, যুক্তরাজ্য, জাপান এবং রাশিয়াসহ বিশ্বব্যাপী শীর্ষ ব্র্যান্ডগুলোর জন্য বিশ্বমানের পোশাক রপ্তানি করে। স্নোটেক্সের রপ্তানি করা প্রোডাক্টগুলোর মধ্যে রয়েছে ডাউন ও প্যাডেড জ্যাকেট, ক্যাজুয়াল ও খেলাধুলার পোশাক এবং বটম ও অন্যান্য পোশাক।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্নোটেক্স গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স ডিরেক্টর মো. ফয়জুর রহমান নুরী, গ্রুপ অপারেশনসের সিনিয়র ডিজিএম এ.কে.এম. মাহমুদুল হাসান শুভ, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের সিনিয়র ডিজিএম মো. ইউসুফ আলী এবং হেড অব এইচআর মো. তাসিবুল আলম তাসিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব এমপ্লয়ি ব্যাংকিং একেএম শাহাদুল ইসলাম, হেড অব ন্যাশনাল সেলস জসিম উদ্দিন চৌধুরী, সিআরএমের হেড অব রিটেইল আন্ডাররাইটিং আশিকুর রহমান এবং এমপ্লয়ি ব্যাংকিংয়ের হেড অব প্রপোজিশন জেবুন নাহার।

এই চুক্তিটি প্রাতিষ্ঠানিক ক্লায়েন্টদের বৈচিত্র্যময় ব্যাংকিং প্রয়োজন পূরণে ও তাঁদেরকে বিশেষায়িত ব্যাংকিং সেবা প্রদানে ব্র্যাক ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments