বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeরাজনীতিস্বাধীনতার ৫০ বছরেও নৌপথ নিরাপদ হয়নি: জি এম কাদের
spot_img
spot_img

স্বাধীনতার ৫০ বছরেও নৌপথ নিরাপদ হয়নি: জি এম কাদের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চে অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। শনিবার এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেছেন, স্বাধীনতার ৫০ বছরেও নৌপথ নিরাপদ হয়নি। এমন শোকাবহ সংবাদ মেনে নেওয়া যায় না।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে জি এম কাদের বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে শক্তিশালী তদন্ত কমিটি গঠন করতে হবে। দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি দাবি করে তিনি।

জাপা চেয়ারম্যান শোকবার্তায় আরো বলেন, নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। পৃথক শোকবার্তায় জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments