রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়স্বাস্থ্যসেবা বিভাগে নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন জাহাঙ্গীর আলম
spot_img
spot_img

স্বাস্থ্যসেবা বিভাগে নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন জাহাঙ্গীর আলম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্বাস্থ্যসেবা বিভাগে নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম। সোমবার (৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব ড. মুহ. আনোয়ার হোসেন হাওলাদারের অবসর ও স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের যোগদান উপলক্ষে ‘বিদায় সংবর্ধনা ও বরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠানে সদ্য বিদায়ী সিনিয়র সচিব ড. মুহ. আনোয়ার হোসেন হাওলাদারকে ফুল দিয়ে বিদায় জানান ও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। একই সময়ে স্বাস্থ্যমন্ত্রী নতুন যোগদানকৃত সচিব জাহাঙ্গীর আলমকে ফুল দিয়ে বরণ করে নেন। স্বাস্থ্যমন্ত্রী এসময় বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব নিয়ে বিদায়ী সিনিয়র সচিব ড. মুহ. আনোয়ার হোসেন হাওলাদার সততা ও অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন। বিদায়ের পরও স্বাস্থ্যসেবা বিভাগ বিদায়ী সিনিয়র সচিবের কর্মকাণ্ড স্মরণ রাখবে। নতুন যোগদানকৃত সচিব জাহাঙ্গীর আলমের আগামী দিনের কাজের মাধ্যমে জাতি তাকে মনে রাখবে বলে উল্লেখ করেন ও শুভকামনা জানান মন্ত্রী।

অনুষ্ঠানে নতুন সচিব জাহাঙ্গীর আলম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে জীবনের অন্যতম একটি বিশেষ সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে নিরলস কাজ করতে চাই।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments