মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedস্মার্টফোন ব্যবহারকারীদের গুগলের সতর্কতা
spot_img
spot_img

স্মার্টফোন ব্যবহারকারীদের গুগলের সতর্কতা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডভিত্তিক ডিভাইস হ্যাক হওয়া থেকে রক্ষা পেতে ব্যবহারকারীদের সতর্ক করেছে গুগল। সম্প্রতি অ্যান্ড্রয়েড ডিভাইসে ধরা পড়েছে অনেক জিরো-ডে ত্রুটি, যার মাধ্যমে হ্যাকাররা স্মার্টফোনের নিয়ন্ত্রণ সহজেই নিয়ে নিতে পারে বলে জানিয়েছে গুগল। যদিও গুগল ইতোমধ্যেই নতুন সিকিউরিটি আপডেটের মাধ্যমে প্রায় ৪৬টি ত্রুটি ঠিক করে ফেলেছে।

এক প্রতিবেদনে জানা যায়, গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপের সদস্য ক্লেমেন্ট লেসিগন এই ত্রুটিগুলো শনাক্ত করেছেন এবং সে কারণেই গুগল অতি দ্রুত সমস্যা ঠিক করার চেষ্টা করছে। তবে যতক্ষণ না ব্যবহারকারীরা এই আপডেট ইনস্টল করছেন, ততক্ষণ তাদের ডিভাইস হ্যাক হওয়ার ঝুঁকি থেকে যায়।

এরই মধ্যে রিমোট কোড এক্সিকিউশন (আরসিই) ত্রুটির সুযোগ নিয়ে ব্যবহারকারীদের ক্ষতি করছে হ্যাকাররা। মূলত লিনাক্স কার্নেল সম্পর্কিত একটি ত্রুটির কারণে ব্যবহারকারীদের ক্ষতি করার সুযোগ পেয়েছে হ্যাকাররা। এই ত্রুটির কারণে তারা সহজেই ডিভাইসগুলোর নেটওয়ার্ক কানেকশন পরিবর্তন এবং তাদের সার্ভারগুলোতে লিঙ্ক করার সময় ডিভাইসে দূষিত কনটেন্ট বা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারে।

তাই অ্যান্ড্রয়েড স্মার্টফোন হ্যাক হওয়া থেকে বাঁচতে ব্যবহারকারীদের নতুন সিকিউরিটি আপডেট ডাউনলোড করে ইনস্টল করার পরামর্শ দিয়েছে গুগল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments