ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফিলিস্তিনের কারামন্ত্রী কাদরি আবু বকর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। শনিবার ইসরায়েল অধিকৃত পশ্চিমতীরে নাবলুসে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ওয়াফার বরাদ দিয়ে আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে। ওয়াফার প্রতিবেদনে আরও বলা হয়, ভয়াবহ এ দুর্ঘটনায় আরও ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আবু বকর ১৯৫৩ সালের জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। ২০১৯ সাল থেকে তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।
আবু বকরের মৃত্যুতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মুহাম্মাদ আব্বাস শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি আবু বকরের শোকসপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments