সোমবার, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদহংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তি হবে জিপিএইচ ইস্পাত
spot_img
spot_img

হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তি হবে জিপিএইচ ইস্পাত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তি হতে চায় দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিশ্বমানের স্টিল উৎপাদনকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সম্প্রতি, এক সভাতে এ সিদ্ধান্ত নিয়েছে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে কোম্পানিটি প্রাইস-ওয়াটারহাউজ-কুপারস লিমিটেড, হংকং এবং প্রাইস ওয়াটারহাউজ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এলএলপি, ইন্ডিয়াকে অ্যাডভাইজরি সার্ভিস প্রদানের জন্য নিযুক্ত করেছে।

এই পরিকল্পনার অংশ হিসেবে, জিপিএইচ ইস্পাতের উচ্চ-পদস্থ প্রতিনিধি দল আগামীকাল (৪ ফেব্রুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হংকংয়ে সফর করবে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উক্ত দলে থাকবেন- স্ট্র্যাটেজি ও ট্রান্সফর্মেশন বিভাগের ডিরেক্টর সালেহীন মুসফিক সাদাফ; জিপিএইচ’র গ্রুপ সিএফও এইচ এম আশরাফ-উজ-জামান এবং ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর কামরুল ইসলাম।

সফরকালে তারা স্টক এক্সচেঞ্জ অব হংকং, আল্টাস ক্যাপিটাল (মার্চেন্ট ব্যাংক/ইস্যু ম্যানেজার ফর ক্যাপিটাল রাইজিং) এবং লেগো কর্পোরেট ফাইন্যান্স (আন্ডাররাইটার) সহ গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে।

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments