বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যহটস্পট নারায়ণগঞ্জ - ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১৪৫
spot_img
spot_img

হটস্পট নারায়ণগঞ্জ – ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১৪৫

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

মরণঘাতি করোনাভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৫জন। এতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৭০ জন। মৃত্যু সংখ্যা ৭২ জন। তবে গত ২৪ ঘন্টায় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯৪ জন। মঙ্গলবার (২৬ মে) সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন।

তথ্যমতে, এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা-আড়াইহাজার উপজেলায় ৯৮ জন, বন্দর উপজেলায় ৬৮ জন, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১০১৫ জন, রূপগঞ্জ উপজেলায় ২৩৯ জন, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৭৭২ ও সোনারগাঁও উপজেলায় ১৭৮ জন। পুরো জেলায় মোট ২৩৭০ জন।

সুস্থ্য হওয়ার সংখ্যা- আড়াইহাজার উপজেলায় ৩০, বন্দর উপজেলায় ১৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৪১৯, রূপগঞ্জ উপজেলায় ৮, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২০৪ ও সোনারগাঁও উপজেলায় ২০ জন। মোট ৬৯৪ জন।
মৃত্যুর সংখ্যা- বন্দর উপজেলায় ১, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৪৯, রূপগঞ্জ উপজেলায় ১, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৬, সোনারগাঁও উপজেলায় ৫ জন এবং আড়াইহাজার উপজেলায় কোন মৃত্যু নেই। পুরো জেলায় ৭২জন।

উল্লেখ্য নারায়ণগঞ্জে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় নারায়ণগঞ্জে। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষনা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments