শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদহতাশায় সপ্তাহ পার করলো পুঁজিবাজার
spot_img
spot_img

হতাশায় সপ্তাহ পার করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২১ নভেম্বর, ২০২৪ তারিখ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২৯.৮১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২১ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯০ শতাংশ বা ৪৭.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৭.৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫১.৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৯.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬ টির, কমেছে ২৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.২৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ১ লাখ ৩৯ হাজার ৮০ টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ৫০৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২০ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২৪৫.২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৬২.৫২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.২৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৩৪.৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৩ টির, কমেছে ১৮৩ টির এবং অপরিবর্তিত রয় ৮৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৯.৮১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৬৬ লাখ ৫১ হাজার ৬৭১ টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৬০০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৯৩ কোটি ০৭ লাখ ৫২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৯ কোটি ২৮ লাখ ০৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৯ শতাংশ বা ৮৭.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৮৪.২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫ টির, কমেছে ১৩২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৫৮ লাখ ১০ হাজার ৫৭৬ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments