
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোন প্রকার ডিভিডেন্ড ঘোষণা না করে বিনিয়োগকারীদের হতাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কো. (বিডি) লিমিটেড। এছাড়া কোম্পানিটির লোকসানের পাল্লা ভারি থেকে আরো ভারি হচ্ছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৩.২৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৩.৩২ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.১৯ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৬.৪৮ টাকা (নেগেটিভ) ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments