রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকহরমুজ কি খুলছে, ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি কি আজই?
spot_img
spot_img

হরমুজ কি খুলছে, ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি কি আজই?

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার অবসান ঘটিয়ে নতুন এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে পারে আজই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সংঘাত নিরসনের লক্ষ্যে রোববার একটি ভার্চ্যুয়াল বৈঠকে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইলেকট্রনিক পদ্ধতিতে এই চুক্তি সই হবে বলে জানা গেছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, শান্তি চুক্তির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের খুব কাছাকাছি অবস্থান করছে সংশ্লিষ্ট পক্ষগুলো। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হতে পারে উল্লেখ করে তিনি জানান, পাকিস্তান ইতোমধ্যে ইলেকট্রনিক স্বাক্ষরের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে। চুক্তি স্বাক্ষরের পর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, চুক্তিটি আগামীকালই স্বাক্ষরিত হতে যাচ্ছে। তিনি বলেন, স্বাক্ষরের পরপরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সবার জন্য পুনরায় উন্মুক্ত করা হবে। একই পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, ইরানের সঙ্গে বর্তমান সম্পর্ক পূর্ববর্তী প্রশাসনের সময়ের তুলনায় অনেক বেশি ইতিবাচক ও উন্নত।

তিনি আরও বলেন, পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে যুক্তরাষ্ট্রের বি-২ বোম্বার ও তাদের পাইলটদের অবদানের কথা স্মরণ করা হবে এবং গভীর পাহাড়ের নিচে থাকা পারমাণবিক অবশিষ্টাংশ অপসারণ ও ধ্বংসের কাজ সম্পন্ন করা হবে।

চুক্তির আওতায় দুই দেশের মধ্যে কার্যকর থাকা যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হবে। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা হরমুজ প্রণালি পুনরায় চালু করা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। পাকিস্তান, কাতার, মিসর ও তুরস্কের মধ্যস্থতায় প্রায় তিন মাস ধরে চলা ধারাবাহিক আলোচনার ফল হিসেবে এই সমঝোতা স্মারক বাস্তবায়নের পথে এগোচ্ছে।

মার্কিন কর্মকর্তা ও মধ্যস্থতাকারী দেশগুলোর সূত্র জানিয়েছে, যোগাযোগ ও সময়সূচিগত সুবিধার কারণে স্বাক্ষর অনুষ্ঠানটি ভার্চ্যুয়ালি আয়োজন করা হচ্ছে। বিশেষ করে মার্কিন প্রতিনিধি দলের প্রধান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যাতে সোমবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্রান্স সফরের আগে দেশে ফিরতে পারেন, সে বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

চুক্তি স্বাক্ষরের পর আগামী মঙ্গলবার ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মিসর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকে এই শান্তি চুক্তি, যুদ্ধ-পরবর্তী আঞ্চলিক সহযোগিতা এবং সম্ভাব্য অর্থনৈতিক সুযোগ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের লক্ষ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোট গঠনের বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের অবসানের পথ সুগম হবে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে। যদিও ফ্রান্সে অনুষ্ঠিতব্য বিশেষ বৈঠকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে সময়সূচির জটিলতার কারণে তিনি অংশ নিতে পারছেন না। একইভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বৈঠকে উপস্থিত থাকবেন না বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments