সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকহামাস প্রধানের সঙ্গে বৈঠক:ফিলিস্তিনিদের ঐক্যের কথা বললেন এরদোয়ান
spot_img
spot_img

হামাস প্রধানের সঙ্গে বৈঠক:ফিলিস্তিনিদের ঐক্যের কথা বললেন এরদোয়ান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ইসরায়েলি হামলা মোকাবিলায় ফিলিস্তিনিদের ঐক্যের বিষয়ে গুরুত্বারোপ করেছেন। তুরস্ক সফররত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে কয়েক ঘণ্টার বৈঠক শেষে এ কথা বলেন এরদোয়ান।

স্থানীয় সময় শনিবার ইস্তাম্বুলে এরদোয়ান ও হানিয়ার মধ্যে কয়েক ঘণ্টার বৈঠক হয়েছে বলে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে।

এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রতি সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো এবং সম্ভাব্য বিজয়ের পথ শুধুমাত্র ঐক্য ও অখণ্ডতার মাধ্যমে অর্জিত হতে পারে।

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এরদোয়ান। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে তুরস্ক সরকার বারবার এর নিন্দা জানিয়েছে।

গাজার শাসকগোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া। তুরস্ক সফরে তার সঙ্গে হামাসের একটি প্রতিনিধিদল রয়েছে।

ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য উত্তেজনা এখন তুঙ্গে। এদিকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কাও করা হচ্ছে। খবর আল জাজিরার

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments