সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাহেমিং আসছেন, গামিনী যাচ্ছেন
spot_img
spot_img

হেমিং আসছেন, গামিনী যাচ্ছেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ১৪টি এজেন্ডা। প্রতিটির আবার শাখা-প্রশাখাও আছে। এই যেমন স্ট্যান্ডিং কমিটিগুলোর ইনচার্জদের বলা হয়েছে কী কী করা হয়েছে এবং কী কী করতে চায় তার একটি নকশা উপস্থাপন করতে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেছিলেন পরিকল্পনা উপস্থাপনের মধ্যমে। বিসিবি স্ট্যান্ডিং কমিটিগুলোকে সেই থেকে এই নিয়মে চলতে হচ্ছে। বুলবুলের বোর্ডে পরিচালকরাও নিজেদের কার্যক্রম তুলে ধরেন এই করপোরেট নিয়মে। বিপিএল গভর্নিং কাউন্সিলের আজকের সভায় বিপিএলের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট চূড়ান্ত করার ক্ষেত্রেও এ নিয়ম অনুসরণ করা হতে পারে।

বিপিএলের বর্তমান গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে দিয়ে দেশের ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগটি পরিচালনা করা হবে। সেভাবে বিজ্ঞাপন দিয়ে আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে পরিকল্পনা উপস্থাপন করতে বলা হয়েছিল। প্রাথমিক যাচাই-বাছাই শেষে আর্থিক মডেল জমা দিতে বলা হয়েছিল। ৪ আগস্ট সে প্রক্রিয়া সম্পন্ন করে আজ পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপন করা হবে। পাঁচ কোম্পানি থেকে একটিকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেবে বোর্ড। আজকের সভায় নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ আয়োজন সিএফও নিয়োগে প্রার্থীর তালিকা সংক্ষিপ্ত করা, পিচ কিউরেটর অ্যানথনি টমি হেমিংয়ের নিয়োগ অনুমোদন করা হবে সভায়।

কিউরেটর টনি হেমিং ২০২৩ সালে বিসিবির চাকরিতে যোগ দেন দুই বছরের চুক্তিতে। এক বছর যেতে না যেতে গামিনী ডি সিলভার বিরুদ্ধে অভিযোগ তুলে বিসিবির চাকরি ছাড়েন। ২০২৪ সালের জুলাই মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) দুই বছরের জন্য চাকরি নেন। বছর ঘুরতে না ঘুরতে পিসিবির চাকরি ছেড়ে বিসিবিতে যোগ দিচ্ছেন এই অস্ট্রেলিয়ান। এবারও দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে তাঁকে। আজ তাঁর চুক্তি অনুমোদন করা হবে। কাল থেকে কাজে যোগ দেবেন তিনি। তবে পাকিস্তান থেকে ঢাকায় পৌঁছাবেন আজ।

গ্রাউন্ডস কমিটির অধীনে টার্ফ ম্যানেজমেন্ট শাখার প্রধান হিসেবে নিয়োগ পাবেন হেমিং। তাঁর নির্দেশনায় দেশের সব ভেন্যুর উইকেট তৈরি হবে। তিনি আগামী দুই বছর দেশি ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার পরিকল্পনা দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স থেকে নিয়োগ পাওয়া চার ট্রেইনি কিউরেটরকে প্রশিক্ষণ দেবেন হেমিং। খ্যাতিমান এ কিউরেটরকে নিয়োগ দেওয়ায় গামিনী ডি সিলভার সঙ্গে করা এক বছরের চুক্তি বাতিল করা হতে পারে। একজন পরিচালক এই প্রস্তাব বোর্ড সভায় উপস্থাপন করবেন বলে জানা গেছে। আগে থেকেই ১৭ দিনের ছুটি অনুমোন করা গামিনী ১০ আগস্ট শ্রীলঙ্কা যাচ্ছেন। হতে পারে বিসিবির চাকরিতে এটিই তাঁর শেষ ছুটি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments