রবিবার, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন১০ দিন ধরে শয্যাশায়ী জিনাত আমান
spot_img
spot_img

১০ দিন ধরে শয্যাশায়ী জিনাত আমান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড অভিনেত্রী জিনাত আমান। ১৯৭০ সালে বলিউডে অভিষেক হয় তার। সত্তর-আশির দশকে তার আবেদনময়ী উপস্থিতি রুপালি পর্দায় ঝড় তুলেছিল। দীর্ঘ ক্যারিয়ারে অনেকগুলো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন।

বয়স বাড়ায় দীর্ঘদিন ধরে রুপালি পর্দা থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। তবে ব্যক্তিগত একাধিক ঝড়ঝাপটা পেরিয়ে ৭১ বছর বয়সে নতুন করে পেশাদার জীবন শুরু করেছেন তিনি। সম্প্রতি বেশ কিছু ম্যাগাজিন ও বিজ্ঞাপনের শুটিং করেছেন। চলচ্চিত্রেও কামব্যাক করার ইচ্ছে রয়েছে তার।

এছাড়াও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে ভক্তদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছেন জিনাত আমান। সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের পুরোনো দিনের স্মৃতিসহ দৈনন্দিন জীবনের বিভিন্ন তথ্য ভক্তদের কাছে নিয়মিত তুলে ধরেন। তবে গত ১০ দিন ধরে ভাইরাল জ্বরে বিছানায় শয্যাশায়ী ছিলেন তিনি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য জানান জিনাত আমান। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভয়ানক ফ্লুতে আক্রান্ত হয়ে গত ১০ দিন শয্যাশায়ী ছিলাম। তবে এখন পুরো সপ্তাহটা শুটিং নিয়ে ব্যস্ত থাকবো।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments