ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতীয় পাট দিবসে পাট খাতে বিশেষ অবদান রাখার জন্য ১১ ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার ১৪ মার্চ, ২০২৪ তারিখ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার দেওয়া হয়েছে যেসব ক্যাটাগরিতে-
* পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/বিজ্ঞানী/উদ্ভাবক
* সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি
* সেরা পাট উৎপাদনকারী চাষি
* পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল
* পাটজাত পণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান
* পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল
* পাটের সুতা রফতানিকারক সেরা প্রতিষ্ঠান
* বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল
* বহুমুখী পাটপণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান
* বহুমুখী পাটপণ্যের সেরা মহিলা উদ্যোক্তা
* বহুমুখী পাটজাতপণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা।
উল্লেখ, পাটক্ষেত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ উৎপাদনে স্ব আত্মনির্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ বছর পাট দিবসে ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments