ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেস কার্যদিবস ১৪ মার্চ, ২০২৪ তারিখ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৯২ শতাংশ। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৮ টাকা ৮০ পয়সা। এদিকে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ টাকা ৭০ পয়সা বা ৯.৭১ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ওয়াইম্যাক্স ইলেকট্রোড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, ডমিনেজ স্টিল, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, কপারটেক ইন্ডাস্ট্রিজ এবং জিপিএইচ ইস্পাত লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments