রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণরমজানে গতিহীন পুঁজিবাজার: তীব্র আস্থা সংকট
spot_img
spot_img

রমজানে গতিহীন পুঁজিবাজার: তীব্র আস্থা সংকট

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১৪ মার্চ, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও কমেছে। তবে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৪১.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৪ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৬.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৬৮.০৪ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৯.৮০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫১.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫ টির, কমেছে ১৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪১.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার ৯০০ টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৪০৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫১৪ কোটি ৬৩ লাখ ৭৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৩ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৪ শতাংশ বা ৩২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৯৭৪.১০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.০৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩০০.৮২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.২৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৫৬.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১১২ টির, কমেছিল ২২২ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৮.৪২ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৬৯ লাখ ৫৪ হাজার ৭৬৬ টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৫২১ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি ৩০ লাখ ৩৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩১ কোটি ৩৩ লাখ ৩৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৮ শতাংশ বা ১৫.০৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ৯০.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫ টির, কমেছে ৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার ৬৫৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৭২ লাখ ৫০ হাজার ৯৭৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২ কোটি ২১ লাখ ৪৩ হাজার ৬৭৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments