রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা১১ বলের ফিফটিতে সূর্যবংশীর বিশ্বরেকর্ড
spot_img
spot_img

১১ বলের ফিফটিতে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৈভব সূর্যবংশীর ব্যাটে আবারও উঠল ঝড়। চলতি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ রবিবার শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ভারত ‘এ’ দল। ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম বল থেকেই লঙ্কান বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান ১৫ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার। মোহাম্মদ সিরাজের প্রথম বলেই চার মেরে হাত খোলেন। এরপর সিরাজের দ্বিতীয় ওভারে তিন ছক্কা ও দুই চারে তোলেন ২৬ রান।

লং-অনের ওপর দিয়ে নিজের পঞ্চম ছক্কাটি মেরে মাত্র ১১ বলে অর্ধশতক পূর্ণ করেন সূর্যবংশী। এর মাধ্যমে তিনি ভেঙে দেন লিস্ট ‘এ’ ক্রিকেটের দীর্ঘ ২০ বছরের পুরোনো এক বিশ্বরেকর্ড। এর আগে ২০০৫-০৬ মৌসুমে কুরাগলা ইয়ুথ ক্রিকেট ক্লাবের বিপক্ষে রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে মাত্র ১২ বলে ফিফটি করে এই রেকর্ডের মালিক ছিলেন শ্রীলঙ্কার কৌশল্যা ভীরারাত্নে।

এতদিন লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ভারতীয় হাফসেঞ্চুরির রেকর্ডটি ছিল মুম্বাইয়ের ব্যাটার সরফরাজ খানের দখলে। গত মৌসুমে বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের বিপক্ষে ১৫ বলে ফিফটি করেছিলেন তিনি। আজ মাত্র ১১ বলে সেই রেকর্ডও নিজের করে নিলেন সূর্যবংশী। ২০২৪ সালের ডিসেম্বরে অভিষেকের পর এখন পর্যন্ত মাত্র ১২টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন এই তরুণ তুর্কি, যার মধ্যে বিহারের হয়ে ঘরোয়া ক্রিকেটে তার ১৯০ রানের একটি দুর্দান্ত ইনিংসও রয়েছে।
ফিফটির মাইলফলক ছোঁয়ার পরও সূর্যবংশীর ব্যাটের ধার কমেনি। মাঠের চারদিকে ছক্কা-চারের বন্যা বইয়ে এগোচ্ছিলেন লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির দিকে। কিন্তু প্রথম পাওয়ারপ্লে শেষ হওয়ার ঠিক আগেই লঙ্কান অধিনায়ক সহন আরচ্চিগের বলে মিড-অফে ক্যাচ দিয়ে বসেন তিনি। আউট হওয়ার আগে মাত্র ২৯ বলে ৯৪ রানের এক টর্নেডো ইনিংস খেলেন এই ওপেনার। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও ততক্ষণে ক্রিকেট ইতিহাসের পাতায় নিজের নাম স্থায়ীভাবে লিখে ফেলেছেন এই কিশোর সেনসেশন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments