ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের জন্য বিশেষ কোনো সুখবর নেই। প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা বা উদ্যোগের কথা উল্লেখ করেছেন। কিন্তু তবে নতুন করে কোনো কর সুবিধা বা নীতি প্রণোদনার প্রস্তাব নেই এ বাজেটে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
মন্দা বাজারে গতি সঞ্চার ও বাজারের টেকসই উন্নয়নের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসেসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আগামী অর্থবছরের বাজেটে বিবেচনার জন্য বেশ কিছু প্রস্তাব দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে। কোনো প্রস্তাবেরই প্রতিফলন ঘটেনি ঘোষিত বাজেটে।Geographic Reference
পুঁজিবাজারের প্রধান স্টেকহোল্ডারদের দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে ছিল, তালিকাভুক্ত কোম্পানির কর হার কমানো; তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করা, এসএমই বোর্ডে তালিকাভুক্তিকে উৎসাহিত করতে ৫ বছরের কর অব্যাহতি দেওয়া, লভ্যাংশ আয়ের উপর বিদ্যমান উৎসে করকে চূড়ান্ত করদায় হিসেবে বিবেচনা করা, জুরোকুপন বন্ডের মতো অন্যান্য বন্ডের সুদ বা মুনাফা থেকে অর্জিত আয়ে আগামী ৫ বছর কর অব্যাহতি দেওয়া, করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা বাড়ানো ইত্যাদি।
তবে করছাড় জাতীয় কোনো সুবিধার প্রস্তাব না থাকলেও পুঁজিবাজারের উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে বাজারে স্বচ্ছতা, জবাবদিহীতা বাড়বে, তালিকাভুক্তিতে উৎসাহিত হবে ভাল কোম্পানিগুলো, লেনদেন সহজ হবে। সব মিলিয়ে বিষয়গুলো বাজারে গতিশীলতা বাড়াতে ভূমিকা রাখবে, যদিও এগুলোর বাস্তবায়ন বেশ সময়সাপেক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments