রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়২১ সেনা সদস্য পেলেন সেনাপ্রধানের প্রশংসাপত্র ও শুদ্ধাচার পুরস্কার
spot_img
spot_img

২১ সেনা সদস্য পেলেন সেনাপ্রধানের প্রশংসাপত্র ও শুদ্ধাচার পুরস্কার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সেনাবাহিনীতে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৭ সেনাসদস্যকে সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র (অপারেশনাল ও নন-অপারেশনাল) প্রদান ও ইনসিগনিয়া পরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ২০২২-২০২৩ অর্থ বছরে সেনাসদর পর্যায়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য পুরস্কার প্রাপ্ত ১৪ জন সেনাসদস্যকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই পুরস্কার দেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি জানিয়েছে।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীতে কর্তব্যনিষ্ঠা, আনুগত্য, দেশপ্রেম, দৃষ্টান্তমূলক ও দুঃসাহসিক কার্যকলাপের স্বীকৃতিস্বরূপ অপারেশনাল ও নন-অপারেশনাল সফলতার জন্য সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র ও ইনসিগনিয়া প্রাপ্তির জন্য বিবেচনা করা হয়।

এছাড়াও, বাংলাদেশ সরকার কর্তৃক বাস্তবায়িত শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতিপ্রাপ্ত সেনাসদস্যদের অত্যন্ত উঁচু মনোবল, কর্মস্পৃহা, দেশপ্রেম ও দায়িত্বের প্রতি অবিচল আস্থার জন্য ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্যদের এই ধরনের অনুকরণীয় কাজের জন্য নির্দেশনা দেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের বাস্তবায়িত শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে সেনাবাহিনীতে এ বছর সর্বমোট ২৬০ জন জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার প্রাপ্ত হন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিকতার মাধ্যমে সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র ও ইনসিগনিয়া’ এবং জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সেনাসদর, ঢাকা ও মিরপুর সেনানিবাসের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ বিভিন্ন পদবির কর্মকর্তা, জেসিও ও অন্যান্য সৈনিকরা উপস্থিত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments