বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়২৪ ঘণ্টায় দেশজুড়ে আরো ৪২ জন মারা গেছেন, শনাক্ত ২৭৩৫
spot_img
spot_img

২৪ ঘণ্টায় দেশজুড়ে আরো ৪২ জন মারা গেছেন, শনাক্ত ২৭৩৫

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪২ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৯শ ছাড়িয়ে গেছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৫ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৮ হাজার ৫০৪জন।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ৫২টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৬১টি। পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯৪৪টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ২ হাজার ৭৩৫ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৪২ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৩০ জনে।
তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬৫৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫০৭ জন।

প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments