বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা২৫ শিরোপার খরা ঘুচবে প্রোটিয়াদের!
spot_img
spot_img

২৫ শিরোপার খরা ঘুচবে প্রোটিয়াদের!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আইসিসি টুর্নামেন্টের নকআউট ম্যাচ মানেই যেন দক্ষিণ আফ্রিকার হৃদয় ভাঙার গল্প। আজ লর্ডসে শুরু হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেও অবধারিতভাবে উঠেছে প্রশ্নটি, আবারও ‘চোক’ করবে না তো প্রোটিয়ারা? প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই সে শঙ্কাটা বেশি। অন্যদিকে শিরোপা ধরে রাখার মিশনে নামছেন কামিন্স-স্মিথরা। তবে এবার বেশ আত্মবিশ্বাসী বাভুমা-রাবাদারা। এই শিরোপার জন্য মরিয়া হয়ে মাঠে নামবেন তারা। লর্ডসের এই ফাইনালে পাঁচ দিনই বৃষ্টির শঙ্কা রয়েছে। বৃষ্টির জন্য এক দিন রিজার্ভ ডে রয়েছে। এর পরও খেলা না হলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডির কাছে আইসিসি ডিজিটাল জানতে চেয়েছিল, তাদের কাছে এই ফাইনালের গুরুত্ব কতটুকু? ডানহাতি এ পেসারের জবাব, ‘এটা ভাষায় প্রকাশ করতে পারব না। এই শিরোপা বাড়ি নিয়ে যাওয়াটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো বিষয়। গত কয়েক বছরে আমরা বেশ কয়েকটি টুর্নামেন্টে শিরোপা কাছাকাছি গিয়েছি। এবার যদি চ্যাম্পিয়ন হতে পারি, তাহলে দারুণ হবে সেটা।’

কেন এতটা মরিয়া হয়ে ট্রফিটা চাইছেন, সে ব্যাখ্যাও দিয়েছেন এনগিডি, ‘আসল ক্রিকেট তো এটাই (টেস্ট)। লাল বলের ক্রিকেটের প্রতি আমাদের গুরুত্ব রয়েছে। এই শিরোপা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের চেহারা পাল্টে দিতে পারে।’ টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে ২৫ বছরের শিরোপা খরা ঘোচাতে চান তারা।

এই ফাইনালের জন্য আগেভাগেই একাদশ ঘোষণা করেছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। দলে আছেন গত দুই বছর দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্টে সর্বোচ্চ রান করা রায়ান রিকেলটন। এ ছাড়া বাভুমার সঙ্গে ব্যাটিং লাইনে আরও আছেন এইডেন মার্করাম, ত্রিস্তান স্টাবস ও উইকেটকিপার কাইল ভেরেনে। প্রোটিয়া একাদশে অলরাউন্ডারের ছড়াছড়ি। মুল্ডার, বেডিংহাম, ইয়ানসেন পেস অলরাউন্ডার। এর মধ্যে মুল্ডার তিন নম্বরে ব্যাটিং করবেন বলে জানিয়ে দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। স্পেশালিস্ট স্পিনার আছেন কেশব মহারাজ এবং দুই পেসার কাগিসু রাবাদা ও লুঙ্গি এনগিডি।

ফাইনালের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়াও। গত আসরে ভারতকে হারিয়ে শিরোপা জেতা অসি একাদশেও পেস অলরাউন্ডারের ছড়াছড়ি। ক্যামেরন গ্রিন, বিউ ওয়েবস্টারের সঙ্গে প্যাট কামিন্স, মিচেল স্টার্করা ভালোই ব্যাট চালাতে জানেন। তাদের সঙ্গে আছেন দীর্ঘদেহী পেসার জশ হ্যাজেলউড। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার নাথান লায়ন। আর স্পেশালিস্ট ব্যাটসম্যান হলেন উসমান খাজা, মারনস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড ও উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি। এর মধ্যে খাজার সঙ্গে ওপেন করবেন ল্যাবুশেন। ডেভিড ওয়ার্নারের অবসরের পর ১৭ মাস ধরে ওপেনিং সমস্যায় আছে অসিরা। অস্ট্রেলিয়ার এ দুর্বলতা কাজে লাগাতে মরিয়া চেষ্টা চালাবে প্রোটিয়ারা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments