শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়২৬ ফেব্রুয়ারি থেকে বাড়তে পারে তাপমাত্রা
spot_img
spot_img

২৬ ফেব্রুয়ারি থেকে বাড়তে পারে তাপমাত্রা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কাগজে-কলমে শীতকাল চলে গেলেও এখনও পড়ছে কুয়াশা। তাপমাত্রাও একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। আগামী শনিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে পরিস্থিতি পাল্টে যেতে পারে। ক্রমান্বয়ে বাড়তে পারে দেশের তাপমাত্রা। আবহাওয়া অফিস মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়বে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কি.মি.। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নাগাদ সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর বর্ধিত পাঁচদিনে ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়তে পারে। এক্ষেত্রে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বৃষ্টিপাত কেটে গেলে শনিবার থেকেই বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৩ মিলিমিটার।

তিনি আরো জানান, বুধবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ২৬ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments