শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামোহামেডান আবাহনীর প্রথম লড়াই এবার সিলেটে
spot_img
spot_img

মোহামেডান আবাহনীর প্রথম লড়াই এবার সিলেটে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপ ফুটবল চ্যাম্পিয়ন আবাহনী এবার প্রিমিয়ার ফুটবল লিগে ট্রেবল জয়ের খোঁজে নেমেছে। লিগ চ্যাম্পিয়ন হতে পারলে আবাহনীর অভিযান সফল হবে। তাই ভিন্ন কিছু চিন্তা আবাহনীর ঘরে। ভালো মাঠে খেলতে হবে। ঢাকার বাইরে ভেন্যু নিয়েছে। সিলেটকে পছন্দ করেছে আবাহনী। যাওয়া-আসা, হোটেল সুবিধা ভালো। পুরো দল বিমানে চড়ে সিলেট গিয়েছে। অতিথি দল মোহামেডানও সময় বাঁচাতে বিমানে চড়ে গিয়েছে।

আজ (২৩ ফেব্রুয়ারি) সিলেট জেলা স্টেডিয়ামে মোহামেডান-আবাহনীর প্রথম দেখাদেখি। ফ্লাড লাইটে খেলা হবে। তাই খেলা শুরু হবে বিকাল সাড়ে ৫টায়। শেষ কবে মোহামেডান কিংবা আবাহনী সিলেটের মাঠে খেলেছিল, এমন প্রশ্নের জবাব খোঁজার সময় কোথায়। হোটেলে উঠেই অনুশীলনের প্রস্তুতি নিয়ে পালাক্রমে স্টেডিয়ামে হাজির হয় মোহামেডান-আবাহনীর ফুটবলাররা। ফুটবলে ভাটার টান হলেও মোহামেডান-আবাহনী বলে কথা। স্টেডিয়াম এলাকায় কোনো প্রস্তুতি নেই। দুই দলকে নিয়ে একটা প্রেস কনফারেন্সও করতে পারতেন স্থানীয় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তারা। সিলেট জেলার এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে অনেক বার। দর্শক আসে। তবে স্থানীয়ভাবে দর্শকদের জানিয়ে দেওয়ার একটা উদ্যোগ নিতে পারতো। প্রচার প্রচারণায় জানিয়ে দেওয়া যেত। দর্শকের জন্য স্টেডিয়ামের গেট খোলা থাকবে, টিকিট লাগবে না। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভিআইপি গেট সবার জন্য খোলা থাকবে না। নির্ধারিত অতিথির জন্য রাখা থাকবে। মোহামেডান-আবাহনী অনুশীলন করে হোটেলে ফিরেছে। একদিন আগে সিলেটে যাওয়া আবাহনীর খেলোয়াড়রা নিজেদের মতো করে মাজার জিয়ারত করেছেন। প্রথম বারের মতো আজ সিলেটের মাটিতে দেশের খ্যাতনামা দুই দলের লড়াই হতে যাচ্ছে, বাড়তি উৎসাহ থাকতেই পারে। দুই দলই চাইছে ম্যাচটা স্মরণীয় হয়ে থাকুক।

উল্লেখ্য, আজকের খেলা মোহামেডান ও আবাহনী- বিকাল ৫টা ৩০, সিলেট স্টেডিয়াম। শেখ জামাল ও শেখ রাসেল- বিকাল ৩টা, বীর ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম, মুন্সীগঞ্জ।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments