ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি দুটি হচ্ছে- সিভিও পেট্রোক্যামিক্যাল লিমিটেড ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিও পেট্রোক্যামিক্যাল লিমিটেড: প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১০ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৩০ পয়সা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে (এনওসিএফপিএস) ৪ টাকা ৯ পয়সা।
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড: ৩১ মার্চ ২০২০, পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটি সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ৪ টাকা ৪২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ৮ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি- জুন ২০২০) কোম্পানিটি সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ৭ টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ৯ পয়সা।
এদিকে নয় মাসে (জানুয়ারি- সেপ্টেম্বর ২০২০) কোম্পানিটি সমন্বিতভাবে লোকসান দেখিয়েছে ১১ টাকা ৩৮ পয়সা, আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১১ পয়সা।
এছাড়াও (জুলাই-সেপ্টেম্বর ২০২০) তিন মাসে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ৪ টাকা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ পয়সা।


































Recent Comments