ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি। কোম্পানিগুলো গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
সানলাইফ ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেষ হওয়া অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।
কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ বিকেল ৩ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এবং রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ২৪ আগস্ট, ২০২৩।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেষ হওয়া অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।
কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে। এবং রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ২০ আগস্ট, ২০২৩।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.
































Recent Comments