ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির প্রচারিত ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের স্পনসর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ২৬ জানুয়ারি, ২০২৩ তারিখ ৭০ হাজার শেয়ার ক্রয় করার ঘোষনা দিয়েছিলেন। প্রচারিত ঘোষণা অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি আজ এ ক্রয় সম্পন্ন করেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে (পাবলিক মার্কেটে) উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
এদিকে জেনারেসন নেক্সট ফ্যাশানস লিমিটেডের একজন কর্পোরেট পরিচালক আজ ১০ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। প্রচারিত ঘোষণা অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে (ব্লক মার্কেটে), ৩০ কার্যদিবসের মধ্যেই এ ক্রয় সম্পন্ন করেছেন তিনি।
এর আগে এ.জে. কোম্পানির কর্পোরেট ডিরেক্টর কর্পোরেশন লিমিটেড ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ এই ১০ লাখ শেয়ার ক্রয় করার সিদ্ধান্ত জানিয়েছিলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments