ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান দুইটি হচ্ছে-
বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড দীর্ঘমেয়াদী “এ” এবং স্বল্প মেয়াদে “এসটি-৪” রেটিং করেছে।
কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা ব্যাংক পারপেচুয়াল বন্ড: প্রতিষ্ঠানটির ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘমেয়াদী “এএ-” রেটিং করেছে।
প্রতিষ্ঠানটির গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments