
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ইফাদ অটোস লিমিটেড ৩০০ কোটি টাকা বন্ড ইস্যু করবে। সে লক্ষ্যে কোম্পানিটি ডেবট সিকিউরিটিজ আইনের একটি ধারা ছাড় পাওয়ার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করে। সে আবেদনের প্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিটিকে আইনী ছাড় দিয়ে আজ ১৭ অক্টোবর এ সংক্রান্ত নোটিফিকেশন জারি করেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইফাদ অটোস লিমিটেডকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডেবট সিকিউরিটিজ) রুলস, ২০২১ এর রুল-৩, সাব রুল-১, ক্লজ- (আই) এর প্রভিশন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে ইফাদ অটোস লিমিটেড ৩০০ কোটি টাকার ফুলি রিডামবল কুপন বেয়ারিং নন-কনভার্টেবল ফ্লোটিং রেট বন্ড ইস্যু করে ইফাদ অটোসের সহযোগি প্রতিষ্ঠান ইফাদ মাল্টি প্রডাক্টস লিমিটেডে বিনিয়োগ করবে।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডেবট সিকিউরিটিজ) রুলস, ২০২১ এর রুল-৩, সাব রুল-১, ক্লজ- (আই)’তে বলা হয়েছে, প্যারেন্ট, সাব-সিডিয়ারি, সহযোগি, সিস্টার্ন কনসার্ন কোম্পানিতে লোন বা শেয়ার অ্যাকুইজেশন করার জন্য ডেবট সিকিউরিটিজ বা সুকুক ইস্যুর আবেদন করতে পারবে না। ইফাদ অটোস লিমিটেড এই আইনী ধারা থেকে অব্যাহতি পেতে নিয়ন্ত্রণ সংস্থার কাছে আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে কমিশন কোম্পানিটিকে সে সুযোগ প্রদান করে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments