ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর দর বৃদ্ধি পেয়ে তিন কোম্পানির শেয়ার দর সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। কোম্পানিগুলো হলো: সাফকো স্পিনিং, বিডি মনোস্পুল পেপার এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সাফকো স্পিনিংযের শেয়ার দর ১০ শতাংশ বা ১.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৯.৮০ টাকায় লেনদেন হয়। বিডি মনোস্পুলের শেয়ার দর ১০ শতাংশ বা ৫.৫০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৬০.৫০ টাকায় লেনদেন হয়।
এছাড়া মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর ১০ শতাংশ বা ১.১০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১২.১০ টাকায় লেনদেন হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments