মঙ্গলবার, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানি সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

ওয়ান ব্যাংক লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ওয়ান ব্যাংকের সমন্বিত ‌শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে দশমিক ৮৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ৭৯ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ওয়ান ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ১৫ পয়সা।

বিডি ফিন্যান্স লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ বিডি ফিন্যান্সের সমন্বিত ‌শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫০ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩৫ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে বিডি ফিন্যান্সের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৩৬ পয়সা।

ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের প্রথম প্রান্তিকে ইসলামিক ফিন্যান্সের  ‌শেয়ার প্রতি আয় হয়েছে ৪১ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩৮ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে ইসলামিক ফিন্যান্সের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৪১ পয়সা।

অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৯ পয়সা।

 

অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৪৩ পয়সা।

৩১ মার্চ,২০২১ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৬৪ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments