ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বর, ২০২০ ও ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-
ইনডেক্স এগ্রো লিমিটেড: ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শুধু মাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। উদ্যোক্তা পরিচালকদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।
৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৩ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬ টাকা ৭৮ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১৬ টাকা ৮৩ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১১ টাকা ৮৯ পয়সা।
৩০ জুন ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৮ টাকা ২৭ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৫১ টাকা ৮১ পয়সা।
আগামী ৯ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।
ফার ইস্ট নিটিং অ্যা্ন্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড: গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Earnings Per Share-EPS) হয়েছে ৭৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩২ পয়সা আয় হয়েছিল
গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৪৮ পয়সা।
আগামী ২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।
খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড: সহযোগী কোম্পানি ইউনাইটেড পায়রা লিমিটেড ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি প্রতি শেয়ারের ১০ টাকার বিপরীতে ১ টাকা ৩০ পয়সা করে ডিভিডেন্ড দেবে।
কোম্পানিটি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
গত বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই ডিভিডেন্ড অনুমোদন করা হয়।
সূত্র জানায়, কোম্পানিটি মোট ১৫ কোটি ৬ লাখ ৫০ হাজার ৫০০ টাকার লভ্যাংশ দেবে।
ইউনাইটেড পায়রা লিমিটেড খুলনা পাওয়ারের ৩৫ শতাংশ শেয়ারের মালিক।
অ্যাপেক্স ট্যানারি লিমিটেড: গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Earnings Per Share-EPS) হয়েছে ৩৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ১৯ পয়সা লোকসান হয়েছিল
গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬৩ টাকা ১৭ পয়সা।
আগামী ২৯ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ অক্টোবর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ



























Recent Comments