ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টি২০ বিশ্বকাপের জন্য ঈশান কিষাণকে ওপেনার হিসেবে তৈরি থাকতে বলেছেন স্বয়ংবিরাট কোহলী । জানালেন ঈশান কিষাণের মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে ৩২ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংসটি টি২০ বিশ্বকাপের আগে স্বস্তি দেবে ভারতকে।
আগের ম্যাচে অর্ধ শতরান করেছিলেন ঈশান। হায়দরাবাদের বিরুদ্ধে তাই ওপেনিংয়ে নামানো হয় তাঁকে। ঈশান বলেন, “দলের হয়ে ওপেন করতে নামলে আত্মবিশ্বাস বাড়ে। আমি প্রথম বল থেকেই খুব ইতিবাচক ছিলাম। বল দেখব, মারব। আমি জানি মাঠের যে কোনও জায়গায় খেলতে পারি। দু’একটা বল ঠিক মতো লাগলেই যে ছন্দ পেয়ে যাব, সেই বিষয়ে আত্মবিশ্বাস ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.



























Recent Comments