বৃহস্পতিবার, ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৪ মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

৪ মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠান মিউচুয়াল ফান্ড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে:

সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ২০ পয়সা। এর আগের বছর একই সময়ে আয় ছিল ৫ পয়সা।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৪ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪২ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৮ পয়সা।

সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ৩৭ পয়সা। এর আগের বছর একই সময়ে আয় ছিল ৫ পয়সা।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৮ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৭৮ পয়সা।

রিলায়েন্স-১ মিচুয়াল ফান্ড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ১০ পয়সা। এর আগের বছর একই সময়ে আয় ছিল ১৮ পয়সা।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩১ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৫৩ পয়সা।

এসইএম আবিবিএল শরীয়াহ ফান্ড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ২ পয়সা। এর আগের বছর একই সময়ে লোকসান ছিল ৮ পয়সা।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ২১ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments