ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৩ এপ্রিল, সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এ সময় বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে। এদিন পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির শেয়ারে ঝুকছেন বিনিয়োগকারীরা। শেয়ার দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
সমতা লেদার কমপ্লেক্স: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৭৭ টাকায়। শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা বা ১০ শতাংশ।
বাংলাদেশ অটোকারস: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১৪৭ টাকা ৫০ পয়সা। শেয়ারটির দর বেড়েছে ১৩ টাকা ৪০ পয়সা বা ৯.৯৯ শতাংশ।
লিগাসি ফুটওয়ার: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৮৯ টাকা ৮০ পয়সা। শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ।
ইউনিয়ন ক্যাপিটাল: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৮ টাকা ৫০ পয়সা। শেয়ারটির দর বেড়েছে ৭০ পয়সা বা ৮.৯৭ শতাংশ।
জেমিনী সী ফুড: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৬১০ টাকা ৩০ পয়সা। শেয়ারটির দর বেড়েছে ৪২ টাকা ৫০ পয়সা বা ৭.৪৯ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments