রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানি সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইপিএস আগের তুলনায় ১২২.৬৬ শতাংশ বেড়েছে। তবে ৯ মাসে (জানুয়ারী-সেপ্টেম্বর’২০) কোম্পানির ইপিএস আগের তুলনায় ৪২.৭৫ শতাংশ কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০.১৫ টাকা। সে হিসেবে তিন মাসে কোম্পানির ইপিএস বেড়েছে ০.১৯ টাকা বা ১২৬.৬৬ শতাংশ।

এদিকে, ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১.৯৭ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস কমেছে ০.৫৮ টাকা বা ৪২.৭৫ শতাংশ।

এছাড়া ৯ মাসে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৯.৭০ টাকা। যা আগের বছরে একই সনয় ছিল ১৯.৮৯ টাকা। আর ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ০.৫০ টাকা। যা আগের বছর একই সময় ছিল ২.২১ টাকা।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি: লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জানুয়ারি’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৩.৪৫ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৫.৩৫ টাকা।

ইউনাাইটে কমার্শিয়াল ব্যাংক লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিলো ৭০ পয়সা।

চলতি অর্থবছরের (জানুয়ারি-সেপ্টম্বর’২০) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৭০ পয়সা।

গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড: ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ৫২ পয়সা।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ৬৫ পয়সা। গত বছর প্রথম প্রান্তিকে ক্যাশ ফ্লো ছিল ৪৪ পয়সা। গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩ টাকা ৩৬ পয়সা।

সিঙ্গার বিডি লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্ব’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪ টাকা ৫৯ পয়সা।

আর এককভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪ টাকা ২১ পয়সা।

আইপিডিসি ফাইন্যান্স: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্ব’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৯ পয়সা।

নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৪২ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ১৮ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৫০ টাকা ৬৩ পয়সা।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments