ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানি। প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস: গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ এবং ৬ শতাংশ বোনাস ডিভিডেন্ড। সর্বশেষ বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৭৯ পয়সা।
আগামী ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই।
পপুলার লাইফ ইন্সুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সালের সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগামী ২৪ আগষ্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ জুলাই।
পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২০ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬১ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৪ টাকা ৮৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৪৯ টাকা ৭৫ টাকা। আগের বছর যা ছিল ৪৪ টাকা ৯ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৮১ পয়সা। আগের বছর যা ছিল ৫ টাকা ৪৮ পয়সা।
আগামী ২৫ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ জুলাই।
প্রাইম ইসলামী লাইফ লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাই সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির বিনিয়োগকারীরা কোন ডিভিডেন্ড পাচ্ছে না।
আগামী ২৩ আগষ্ট, সোমবার সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুলাই।
রূপালী ব্যাংক লিমিটেড: বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০২০ সালের সমাপ্ত অর্থ বছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়।
৩১ ডিসেম্বর ২০২০ সালের সমাপ্ত অর্থ বছরে ব্যাংকটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ৪৯ পয়সা।
ডিভিডেন্ড অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৮ আগষ্ট অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ১৪ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড: পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১৩ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম



























Recent Comments