ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ প্রতিষ্ঠান ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিগুলো সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-
রিলায়েন্স ইন্সুরেন্স লিমিডিট: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৬ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫ টাকা ৮৬ পয়সা।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৪ টাকা ৮৪ পয়সা। আগের বছর যা ছিল ৬ টাকা ৬০ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬২ টাকা ৬২ পয়সা।
আগামী ৩১ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৬ মার্চ।
ভ্যানগার্ড এএমএল রুপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড: প্রতিষ্ঠানটি গত ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই প্রতিষ্ঠানটির ইউনিট হোল্ডারদের জন্য ০.৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
সর্বশেষ বছরে ফান্ডটির ইউনিট প্রতি ১৪ পয়সা লোকসান হয়েছে। আগের বছর ইউনিট প্রতি ৭ পয়সা লোকসান হয়েছিল।
আলোচিত বছরে ফান্ডের ইউনিট প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৫ পয়সা, যা আগের বছর ২১ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ক্রয়মূল্যে ফান্ডটির প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৮৮ পয়সা। আর বাজারমূল্যে তা ছিল ১০ টাকা ৮ পয়সা।
এ ফান্ডের ঘোষিত লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ১১ পয়সা। গত বছর একই সময়ে ছিল ৭ টাকা ৩০ পয়সা।
ত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৩ টাকা ১৮ পয়সা।
আগামী ৩১ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ।
এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: প্রতিষ্ঠানটি গত ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই প্রতিষ্ঠানটির ইউনিট হোল্ডারদের জন্য ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
মাপ্ত অর্থবছরে ফান্ডটির মোট সম্পদমূল্য হয়েছে ৬ কোটি ৫৯ লাখ ২৬ হাজার ৮৮৬ টাকা। ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৬১ পয়সা। বাজারমূল্যে ইউনিট প্রতি সম্পদমূল্য ১০ টাকা ৯৭ পয়সা।
আলোচিত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে এবং রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ১০ মার্চ,২০২৪।
আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড: প্রতিষ্ঠানটি গত ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই প্রতিষ্ঠানটির ইউনিট হোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) আয় হয়েছে ২৯ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১৩ পয়সা।
এছাড়া গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৩০ পয়সা।
আলোচিত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে এবং রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ১০ মার্চ, ২০২৪।
রবি আজিয়াটা লিমিটেড: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা।গত বছর একই সময়ে ছিল ৩৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৭৬ পয়সা।
আগামী ২৪ এপ্রিল, ২০২৪ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ, ২০২৪ রোববার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments