ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২২ আগস্ট, সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের সাত কোম্পানি। বিক্রেতা সংকটে পড়ে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এসব শেয়ার হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সমতা লেদার কমপ্লেক্স, মেট্রো স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ এবং ফার্মা এইডস লিমিটেড।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৮২ টাকা ৫০ পয়সা। আজ শেয়ারটির দর ৭ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
ওরিয়ন ইনফিউশন: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১৭৩ টাকা ৯০ পয়সা। আজ শেয়ারটির দর ১৫ টাকা ৮০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে।
সমতা লেদার: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৭৯ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৭ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।
মেট্রো স্পিনিং: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৩১ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে।
ইউনিয়ন ক্যাপিটাল: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১২ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৫৭ শতাংশ বেড়েছে।
ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ২০ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৯.৫২ শতাংশ বেড়েছে।
ফার্মা এইডস: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৮৮৪ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৬১ টাকা ৭০ পয়সা বা ৭.৫০ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments