
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ৭ সিকিউরিটিজ হাউজের অনিয়ম পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। হাউজগুলো হলো: এসিই ক্যাপিটাল ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (ডিএসই ট্রেক নং:১৬), রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেস লিমিটেড (ডিএসই ট্রেক নং: ৬২), আসআর ক্যাপিটাল লিমিটেড (সিএসই ট্রেক নং: ৬২), প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ ব্রোকিং লিমিটেড (ডিএসই ট্রেক নং: ১৩৬), লতিফ সিকিউরিটিজ লিমিটেড (সিএসই ট্রেক নং: ৮০), এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড এবং কাউয়ুম সিকিউরিটিজ লিমিটেড। আজ অনুষ্ঠিত কমিশনের ৭৩২তম সভায় উল্লেখিত হাউজগুলোকে আইন লঙ্ঘনের কারণে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এসিই ক্যাপিটাল ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড তার অনুমোদিত প্রতিনিধিদের নামে বিনিয়োগকারী ও বিও হিসাব পরিচালনা করেছে। এছাড়া কোম্পানির ব্যবস্থাপককে মার্জিন সুবিধা প্রদান, চুক্তিপত্র না থাকা স্বত্ত্বেও নগদ হিসাবে ঋণ সুবিধা প্রদান করে আইন লঙ্ঘন করেছে।
রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেস লিমিটেড নেট ক্যাপিটাল ব্যালেন্সের অতিরিক্ত ঋণ প্রদান করেছে। এছাড়া হাউজটি ৫ লাখ টাকার বেশি নগদ অর্থ গ্রহণ করার মাধ্যমে আইন লঙ্ঘন করেছে।
আসআর ক্যাপিটাল লিমিটেড, প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ ব্রোকিং লিমিটেড এবং লতিফ সিকিউরিটিজ লিমিটেড কনসোলিডেটেড কাস্টমার অ্যাকাউন্টে ঘাটতি রেখে আইন লঙ্ঘন করেছে।
এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড এবং কাউয়ুম সিকিউরিটিজ লিমিটেড কর্মচারীদের অ্যাকাউন্টে ঋণ প্রদান, ক্যাশ অ্যাকাউন্টে মার্জিন ঋণ প্রদান, জেড ক্যাটাগরিতে ঋণ প্রদান, ৫ রাখ টাকার অধিক লেনদেন এবং গ্রাহকের হিসাবে ঘাটতি রেখে আইন লঙ্ঘন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি





























Recent Comments