বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদশেয়ার কারসাজি চক্রকে চিহ্নিত করেছে বিএসইসি
spot_img
spot_img

শেয়ার কারসাজি চক্রকে চিহ্নিত করেছে বিএসইসি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তালিকাভুক্ত কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি করে অনেক চক্র রাতারাতি টাকার মালিক হয়েছেন অনেকে। হাতে গোনা কয়েকজন চিহ্নিত হলে বেশিরভাগ রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। তবে সম্প্রতি তালিকাভুক্ত কাশেম ড্রাইসেলসের শেয়ার নিয়ে কারসাজি করায় সেই চক্রকে চিহ্নিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ অনুষ্ঠিত কমিশনের ৭৩২তম সভায় শেয়ার কারসাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ প্রতিষ্ঠান ও দুই ব্যক্তিকে আর্থিক জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নারায়ন চন্দ্র পাল এন্ড এসোসিয়েটস, সোলায়মান রুবেল এন্ড এসোসিয়েটস, প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড, মো: মাহমুদুজ্জামান এবং মাহিবুল ইসলাম অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে কাশেম ড্রাইসেলস লিমিটেডের শেয়ার অক্টোবর ২৯, ২০১৫ থেকে জানুয়ারি ০৫,২০১৬ সময়ের মধ্যে শেয়ার মূল্য ৬৯.৬০ টাকা থেকে ১৩১.৭০ টাকাতে বৃদ্ধি করে অর্থাৎ ৮৯.২২% বৃদ্ধি করে।

উল্লেখিত ব্যক্তিবর্গ অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে কাশেম ড্রাইসেলস এর শেয়ার মূল্য বৃদ্ধির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯, এর সেকশন ১৭(ই), (২), (৩) এবং (৫) লঙ্ঘন করেছে। তাই নারায়ন চন্দ্র পালকে ৩ কোটি টাকা, সোলায়মান রুবেল এন্ড এসোসিয়েটসকে ১০ লাখ টাকা , প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেডকে ১ কোটি ৫০ লাখ টাকা, মো: মাহমুদুজ্জামান এবং মাহিবুল ইসলামকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments