বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআইপিওতে মিথ্যা তথ্য ও জাল ব্যাংক বিবরণী দিয়েছে কাট্টলি টেক্সটাইল
spot_img
spot_img

আইপিওতে মিথ্যা তথ্য ও জাল ব্যাংক বিবরণী দিয়েছে কাট্টলি টেক্সটাইল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) সময়ে মিথ্যা তথ্য ও জাল ব্যাংক বিবরণী দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কাট্টলি টেক্সটাইল লিমিটেড। যে কারণে আজ অনুষ্ঠিত কমিশনের ৭৩২তম সভায় কাট্টলি টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য পরিচালককে (স্বাধীন পরিচালক ছাড়া) আর্থিক জরিমানা করা হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, কাট্টলি টেক্সটাইল আইপিও থেকে উত্তোলিত অর্থের যথাযথ ব্যবহার না করে এবং কমিশনে দাখিলকৃত মাসিক (ফেব্রুয়ারি ২০১৯) আইপিও থেকে উত্তোলিত অর্থের ব্যবহার সম্পর্কিত মিথ্যা তথ্য প্রদান করে এবং এ সংক্রান্ত বিষয়ে জাল ব্যাংক বিবরণী কমিশনে দাখিল করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স,১৯৬৯ এর সেকশন ১৮ লঙ্ঘন করেছে।

উক্ত আইন লঙ্ঘনের জন্য কমিশন আজকের সভায় কাট্টলি টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে ১ কোটি টাকা ও অন্যান্য পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ছাড়া) ৫০ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments