সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৮ কোটি টাকার জমি কিনছে এনভয় টেক্সটাইল
spot_img
spot_img

৮ কোটি টাকার জমি কিনছে এনভয় টেক্সটাইল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড কারখানা সম্প্রসারণের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ ২৬ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত সভায় এ বিষয়ে অনুমোদন দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, ভালুকার জামিরদা এলাকায় বিদ্যমান কারখানার সংলগ্ন স্থানে ৫০ দশমিক ৩৭ শতাংশ জমি ক্রয় করবে প্রতিষ্ঠানটি।

জমি ক্রয়ের জন্য মোট আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৯ লাখ টাকা। এই ব্যয়ের মধ্যে জমির মূল্য ছাড়াও রেজিস্ট্রেশন ও অন্যান্য সংশ্লিষ্ট খরচ অন্তর্ভুক্ত রয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে কারখানার পরিধি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবেই এই জমি অধিগ্রহণ করা হচ্ছে। এর মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং ব্যবসার পরিধি আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments