
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নিরাপদ সড়ক নিশ্চিতে নয় দফা দাবির বাস্তবায়ন চেয়ে অবস্থান নিয়েছেন রামপুরা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার সকাল থেকে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নিয়ে আন্দোলন করছেন তাঁরা।
গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনার বিচার, বাসভাড়ায় হাফ পাস ও নিরাপদ সড়কের দাবিতে সম্প্রতি সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার নয় দাবি ঘোষণা করে সড়ক ছাড়েন তাঁরা। শুক্রবারের মধ্যে দাবি মানা না হলে আবারও আন্দোলন শুরু করার ঘোষণা দেওয়া হয়।
আজ বেলা সাড়ে ১১টার দিকে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেন ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীরা। তাঁদের হাতে রয়েছে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। বিভিন্ন স্লোগানও দিচ্ছেন তাঁরা।
একটি স্লোগান হলো ‘দিয়ে দিয়ে আশ্বাস, আর ভেঙো না বিশ্বাস’। আন্দোলনরত শিক্ষার্থীদের কাছাকাছি পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.



























Recent Comments